প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদনঃ ১৩ জুলাই ২০১৬
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি ১২ জুলাই ২০১৬ সময় ১৬০০ ঘটিকায় বিপি নং ১৫৫ এর নিকট বিজিবি'র আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের মধুগাড়ী ক্যাম্পে'র সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। মাদকদ্রব্য পাচার রোধ ।
খ। নারী ও শিশু পাচার রোধ।
গ। অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর বিওপি ১২ জুলাই ২০১৬ সময় ০৯৩০ ঘটিকায় বিপি নং ১৪৭ এর নিকট বিজিবি'র আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৩৯ বিএসএফ ব্যাটালিয়নের ফুলবাড়ী কোম্পানীর সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। মাদকদ্রব্য পাচার রোধ ।
খ। নারী ও শিশু পাচার রোধ।
গ। অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ।
ঘ। সীমান্তে চোরাচালান প্রতিরোধ।
সিজার প্রতিবেদন: ১৩ জুলাই ২০১৬
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১২ জুলাই ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১৩ জুলাই ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর বিওপি ১৩ জুলাই ২০১৬ তারিখ ০২৩০ ঘটিকায় মাথাভাঙ্গা নদীর পাড় নামক স্থানে অভিযান চালিয়ে ১৩ প্যাকেট বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য = ১৯,৫০০/-টাকা।
২। সর্বমোট মূল্য= ১৯,৫০০/- টাকা।
করিডোর প্রতিবদন: ১৩ জুলাই ২০১৬
-শূন্য-