প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদনঃ ১২ জুলাই ২০১৬
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কাথুলী কোম্পানী সদর ১১ জুলাই ২০১৬ সময় ১০৩০ ঘটিকায় বিপি নং ১৩৩/৩-এস এর নিকট বিজিবি'র আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ১৫ বিএসএফ ব্যাটালিয়নের রাউথবাড়ী ক্যাম্পে'র সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। অবৈধভাবে ভারত হতে কোন কিছু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে সহায়তা না করা।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর কোম্পানী সদর ১১ জুলাই ২০১৬ সময় ১১০০ ঘটিকায় বিপি নং ১৪৮/১-এস এর নিকট বিজিবি'র আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৩৯ বিএসএফ ব্যাটালিয়নের নিউশিকারপুর ক্যাম্পে'র সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। মাদকদ্রব্য পাচার রোধ ।
খ। নারী ও শিশু পাচার রোধ।
গ। অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ।
৩। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী বিওপি ১১ জুলাই ২০১৬ সময় ০৮৩০ ঘটিকায় বিপি নং ১৫৭/৩-এস এর নিকট বিজিবি'র আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের চরচরভদ্রা কোম্পানীর সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। মাদকদ্রব্য পাচার রোধ ।
খ। নারী ও শিশু পাচার রোধ।
গ। অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ।
ঘ। চোরাচালান প্রতিরোধ করা।
মতবিনিময় সভাঃ মতবিনিময় সভাঃ ১২ জুন ২০১৬
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চিলমারী কোম্পানী সদর ১১ জুলাই ২০১৬ সময় ১৬৩০ ঘটিকায় সরকারপাড়া প্রাথমিক বিধ্যালয় নামক স্থানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। মাদকদ্রব্য পাচার রোধ।
খ। নারী ও শিশু পাচার রোধ।
গ। অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ।
সিজার প্রতিবেদন: ১২ জুলাই ২০১৬
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১১ জুলাই ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১২ জুলাই ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ জামারাপুর বিওপি ১২ জুলাই ২০১৬ তারিখ ০১৩০ ঘটিকায় জামালপুর পশ্চিম মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য = ১৮,০০০/-টাকা।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ধর্মদাহ বিওপি ১২ জুলাই ২০১৬ তারিখ ০৩৪৫ ঘটিকায় গরুরা খামারপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে 0১ জন আসামী মোঃ হাসেম মিয়া (২৫), পিতা-মোঃ চান্দু মিয়া, গ্রাম-গরুরা খামারপাড়া, পোষ্ট- গরুরা, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়াকে ০১ বোতল ফেন্সিডিল, ০১টি উইনম্যাক্স মোবাইল সেট =১,৫০০/-, ০২ টি সিম কার্ড= ৩০০/- সহ আটক করে, যার মোট সিজার মূল্য = ২,২০০/-টাকা।
৩। সর্বমোট মূল্য= ২০,২০০/- টাকা।
করিডোর প্রতিবেদন: ১২ জুলাই ২০১৬
-
শূন্য-