প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদনঃ ২২ জুলাই ২০১৬
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ তেতুঁলবাড়ী বিওপি ২১ জুলাই ২০১৬ সময় ১০৩০ ঘটিকায় বিপি নং ১৪০/৬-এস এর নিকট বিজিবি'র আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৩৯ বিএসএফ ব্যাটালিয়নের খারকাবাহাদুর ক্যাম্প'র সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। চোরাচালান রোধ।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। নারী ও শিশু পাচার রোধ।
ঘ। অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ।
সিজার প্রতিবেদন: ২২ জুলাই ২০১৬
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২১ জুলাই ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ২২ জুলাই ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চিলমারী কোম্পানী সদর ২২ জুলাই ২০১৬ তারিখ ০২৩০ ঘটিকায় মরারপাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১৫ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য = ২২,৫০০/-টাকা।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ইছাখালী বিওপি ২২ জুলাই ২০১৬ তারিখ ০১৩০ ঘটিকায় ইছাখালী মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১,৮৮০ পিস ইলমাস ট্যাবলেট=৯৪,০০০/- এবং ১২০ পিস ডেকাসন ট্যাবলেট=৬০০০/- আটক করে, যার সিজার মোট মূল্য =১,০০,০০০/-টাকা।
৩। সর্বমোট মূল্য= ১,২২,৫০০/- টাকা।
করিডোর প্রতিবদন: ২২ জুলাই ২০১৬
-শূন্য-