১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ঠোটারপাড়া বিওপি ০৭ নভেম্বর ২০১৫ সময় ১০০০ ঘটিকায় বিপি নং ১৫৩/৬-এস এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের উদয় কিষান ক্যাম্পের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। মাদকদ্রব্য পাচার রোধ।
খ। পাঠ পাচার রোধ।
গ। নারী ও শিশু পাচার রোধ।
ঘ। অবৈধভাবে সীমান্ত পারাপার।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর বিওপি ০৭ নভেম্বর ২০১৫ সময় ১৬০০ ঘটিকায় বিপি নং ১৪৭ এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের ফুলবাড়ী কোম্পানীর সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। মাদকদ্রব্য পাচার রোধ।
খ। গরু চুরি রোধ।
গ। নারী ও শিশু পাচার রোধ।
ঘ। অবৈধভাবে সীমান্ত পারাপার।
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০৭ নভেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা হতে ০৮ নভেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি ০৮ নভেম্বর ২০১৫ তারিখ ০৫৩০ ঘটিকায় চরপাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজারমূল্য ৩০,০০০/- টাকা ।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ জামালপুর বিওপি ০৭ নভেম্বর ২০১৫ তারিখ ২২১৫ ঘটিকায় জামালপুর নদীর পাড় নামক স্থানে অভিযান চালিয়ে ১৭০ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজারমূল্য ৬৮,০০০/- টাকা ।
৩। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ জামালপুর বিওপি ০৭ নভেম্বর ২০১৫ তারিখ ১২৩০ ঘটিকায় জামালপুর নদীর পাড় নামক স্থানে অভিযান চালিয়ে ১৩৪ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজারমূল্য ৫৩,৬০০/- টাকা ।
৪। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর কোম্পানী ০৮ নভেম্বর ২০১৫ তারিখ ০১০০ ঘটিকায় প্রাগপুর শ্রীপাড়া নদীর পাড় নামক স্থানে অভিযান চালিয়ে ১২৫ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজারমূল্য ৫০,০০০/- টাকা ।
৫। সর্ব©মোট সিজার মূল্য = ২,০১,৬০০ /-
-শূন্য-