Pages

Thursday, November 5, 2015

প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদনঃ ০৬ নভেম্বর ২০১৫

১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চিলমারী কোম্পানী ০৫ নভেম্বর ২০১৫ সময় ১০০০ ঘটিকায় বিপি নং ১৪২/৩-এস এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ১৫ বিএসএফ ব্যাটালিয়নের মাঠপাড়া কোম্পানীর সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

 

ক।    মাদকদ্রব্য পাচার রোধ।

খ।    চোরাচালান পাচার রোধ।

গ।    নারী ও শিশু পাচার রোধ।

ঘ।    উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায়।


সিজার প্রতিবেদন: ০৬ নভেম্বর ২০১৫

৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০৫ নভেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা হতে ০৬ নভেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত  নিম্নবর্ণিত সিজার হয়:

 

১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি ০৫ নভেম্বর ২০১৫ তারিখ ২১১৫ ঘটিকায় আতারপাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ৫০ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজারমূল্য ৭৫,০০০/- টাকা ।

২। সব©মোট সিজার মূল্য = ৭৫,০০০ /-

 

 

করিডোর প্রতিবেদন:  ০৬ নভেম্বর ২০১৫

৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে ০৫ নভেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা হতে ০৬ নভেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত টাকার রাজস্ব আদায় হয়

১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে ০৬ টি মহিষ করিডোর করে, যার রাজস্ব মূল্য ৩,০০০/- টাকা।