প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদনঃ ৩০ নভেম্বর ২০১৫
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি ২৯ নভেম্বর ২০১৫ সময় ১৬৩০ ঘটিকায় বিপি নং ১৫৭/১-এস এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের সরকারপাড়া ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। মাদকদ্রব্য পাচার রোধ।
খ। চোরাচালান পাচার রোধ।
গ। অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিহত করা।
ঘ। নারী ও শিশু পাচার রোধ।
সিজার প্রতিবেদন: ৩০ নভেম্বর ২০১৫
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৯ নভেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা হতে ৩০ নভেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ঝাঁ ঝাঁ বিওপি ২৯ নভেম্বর ২০১৫ তারিখ ২১৫০ ঘটিকায় হরিরামপুর মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১৫ বোতল বিদেশী মদ এবং ০৪ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজারমূল্য ২৪,১০০/- টাকা।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ আশ্রয়ন বিশেষ ক্যাম্প ২৯ নভেম্বর ২০১৫ তারিখ ২১২০ ঘটিকায় মুন্সিগঞ্জ মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১৫ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজারমূল্য ২২,৫০০/-টাকা।
৩। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মহিষকুন্ডি কোম্পানী ২৯ নভেম্বর ২০১৫ তারিখ ১৮৩০ ঘটিকায় সদরঘাট নামক স্থানে অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজারমূল্য ৬৪,০০০/-টাকা।
৪। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী বিওপি ২৯ নভেম্বর ২০১৫ তারিখ ২৩৩০ ঘটিকায় পদ্মা নদীর চর নামক স্থানে অভিযান চালিয়ে ৩০৪ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজারমূল্য ১,২১,৬০০/-টাকা।
৫। সর্বমোট সিজার মূল্য = ২,৩২,২০০/-
করিডোর প্রতিবেদন: ৩০ নভেম্বর ২০১৫
শূন্য