প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদনঃ ২৯ নভেম্বর ২০১৫
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রুদ্রনগর বিওপি ২৮ নভেম্বর ২০১৫ সময় ১০০০ ঘটিকায় বিপি নং ১২৭ এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ১৫ বিএসএফ ব্যাটালিয়নের হিলশামারী বিওপি'র সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। মাদকদ্রব্য পাচার রোধ।
খ। অস্ত্র পাচার রোধ।
গ। অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিহত করা।
ঘ। বাংলাদেশী নাগরিকের উপর গুলি না ছোড়া।
সিজার প্রতিবেদন: ২৯ নভেম্বর ২০১৫
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৮ নভেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা হতে ২৯ নভেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বাজিতপুর বিওপি ২৯ নভেম্বর ২০১৫ তারিখ ০০৩০ ঘটিকায় বুড়িপোতা কবর স্থান নামক স্থানে অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশী মদসহ ০১ জন্ মাদক ব্যবসায়ীকে আটক করে, যার সিজার মূল্য– ১৮,০০০/-টাকা। আটককৃত মাদক ব্যবসায়ী নাম ও ঠিকানা-মোঃ ইমরান (২৭), পিতা-বাবর আলী, গ্রাম-বুড়িপোতা, পোষ্ট-গোবিপুর, থানা+জেলা-মেহেরপুর আটক। আটককৃত মাদক ব্যবসায়ীকে মেহেরপুর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
২। সর্বমোট সিজার-১৮,০০০/- টাকা।
করিডোর প্রতিবেদন: ২৯ নভেম্বর ২০১৫
শূন্য