যশোর রিজিয়নের আন্তঃ ব্যাটালিয়ন কারাতে প্রতিযোগিতা-২০১৫
গত ০৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখ হতে ১০ সেপ্টেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত যশোর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন কারাতে প্রতিযোগিতা- ২০১৫, ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ০৬ টি ব্যাটালিয়ন অংশগ্রহণ করে। ০৬টি ব্যাটালিয়নের মধ্যে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ০২ টি স্বর্ণ© এবং ০৪টি ব্রঞ্চ পদক পেয়ে রানারসআপ হওয়ার গৌরব অর্জ©ন করে । এ র্অজনে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ মোঃ শহীদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এবং কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল হ্লা হেন মং ব্যাটালিয়নের অধিনায়কসহ সকল সদস্যকে শুভেচ্ছা জানান।
