Pages

Monday, September 21, 2015

দকদ্রব্য ধবংসকরণ অনুষ্ঠান এবং মাদক চোরাচালান ও ব্যবহার রোধে করণীয় শীষক আলোচনা
ব্যবস্থাপনায়ঃ ৪৭ বর্ডার গাড ব্যাটালিয়ন
অদ্য ২১ সেপ্টেম্বর ২০১৫ তারিখ ১২০০ ঘটিকার সময় ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, মিরপুর, কুষ্টিয়ার অধীনস্থ কুষ্টিয়া ও মেহেরপুর জেলার কোম্পানী/বিওপি সমূহ কর্তৃক ০১ মার্চ ২০১৫ তারিখ হতে ৩১ আগষ্ট ২০১৫ তারিখ পর্যন্ত আটককৃত বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধবংস করা হয়েছে, যার পরিমান ও মূল্য নিম্নে প্রদত্ত হলোঃ
ক।    বিদেশী মদ                ১৪১৩২ বোতল  =     ২,১১,৯৮,০০০/-
খ।    ফেন্সিডিল                 ৮৬৩৩ বোতল   =     ৩৪,৫৩,২০০/-
গ।    গাঁজা                      ৫৬.০৩ কেজি    =     ১,৯৭,০৫০/-
ঘ।    দেশী মদ                  ২০ লিটার        =     ৬,০০০/-
ঙ।    নেশাজাতীয় ট্যাবলেট ৫৫৯২৮ পিস        =     ৫৫,৯২,৮০০/-
সর্বমোট মূল্য                                 =    ৩,০৪,৪৭,০৫০/-

উক্ত মাদকদ্রব্য ধবংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রেজাউল হক চৌধুরী, দৌলতপুর উপজেলা, কুস্টিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ মোঃ শহীদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি খুলনা রেঞ্জের ডিআইজ এসএম মনির-উজ-জামান। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল হ্লা হেন মং, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবুল কালাম আজাদ, জি+, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, কুষ্টিয়া জেলা, হাজী মোঃ এনামুল হক, পৌর মেয়র, মিরপুর উপজেলা, মোঃ আরিফ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, মেহেরপুর জেলা, মোঃ আজাদ জাহান, উপজেলা নির্বাহী অফিসার, মিরপুর উপজেলা, মাদকদ্রব্য ও কাস্টমস কর্মকর্তা এবং আমন্ত্রিত উধবর্তন সামরিক/ বেসামরিক কর্মকর্তা এবং বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ কুষ্টিয়ার শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ ও সীমান্ত এলাকার বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।