৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর পোষ্ট ১৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখ ০৩৩০ ঘটিকায় লাদেনের চর নামক স্থানে অভিযান চালিয়ে ৬৯ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ১,০৩,৫০০/-টাকা।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর কোম্পানী ১৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখ ০১০০ ঘটিকায় চুলকানীর ঘাট নামক স্থানে অভিযান চালিয়ে ১৬৮ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজার মূল্য ৬৭,২০০/-টাকা।
৩। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শেওড়াতলা
বিওপি ১৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখ ১৮২০ ঘটিকায় সীমান্ত পিলার ১৪২/৪-এস এর নিকট
অভিযান চালিয়ে ০১ টি পিস্তল আটক করে, যার সিজার মূল্য ১০,০০০/-টাকা।
৪। সর্বমোট সিজার
মূল্য = ১,৮০,৭০০/-
শূন্য

