প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদন: ০৬ সেপ্টেম্বর ২০১৫
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি এর বিপি নং ১৫৪/৬-এস এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের মধুগাড়ী ক্যাম্পের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিহত করা।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। নারী ও শিশুপাচার রোধ।
সিজার প্রতিবেদন: ০৬ সেপ্টেম্বর ২০১৫
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখ ২২০০ ঘটিকা হতে ০৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি ০৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখ ০৪৩০ ঘটিকায় চাইডোবা মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১১২ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ১,৬৮,০০০/-টাকা।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ আশ্রায়ন বিশেষ ক্যাম্প ০৫ সেপ্টেম্বর ২০৩০ তারিখ ২০৩০ ঘটিকায় পুরাতন ঠোটারপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ১০৪ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ১,৫৬,০০০/-টাকা।
৩। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ দাড়িয়াপুর বিওপি ০৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখ ০৫০০ ঘটিকায় দাড়িয়াপুর কবরস্থান নামক স্থানে অভিযান চালিয়ে ০৯ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ১৩,৫০০ /-টাকা।
৪। সর্ব©মোট সিজার মূল্য = ৩,৩৭,৫০০/-
করিডোর প্রতিবেদন: ০৬ সেপ্টেম্বর ২০১৫
শূন্য


