Pages

Sunday, August 9, 2015

 
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রুদ্রনগর বিওপি'র বিপি নং ১২৬ নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ১৫ বিএসএফ নবচন্দ্রপুর ক্যাম্পের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

ক।  মাদকদ্রব্য পাচার রোধ।
খ।  নারী ও শিশু পাচার রোধ।

২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর কোম্পানীর বিপি নং ১৪৮/১-এস নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ৪৩ বিএসএফ নিউশিকারপুর ক্যাম্পের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

ক।  মাদকদ্রব্য পাচার রোধ।
খ।  অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ ।

 
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০৯ আগস্ট ২০১৫ তারিখ ২২০০ ঘটিকা হতে ১০ আগস্ট ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত  নিম্নবর্ণিত সিজার হয়:

ক।  অত্র ব্যাটালিয়নের অধীনস্থ আশ্রায়ন বিশেষ ক্যাম্প ০৯ আগস্ট ২০১৫ তারিখ ২১৩০ ঘটিকায় তালতলা নদীর পাড় নামক স্থানে অভিযান চালিয়ে ৭০ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ১,০৫,০০০/-টাকা।

খ। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর কোম্পানী ১০ আগস্ট ২০১৫ তারিখ ০২০০ ঘটিকায় ডাংমরকা নামক স্থানে অভিযান চালিয়ে ৮৬ বোতল বিদেশী মদ ও ০২ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজার মূল্য ১,২৯,৮০০/-টাকা।
গ।  অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ধর্মদাহ বিওপি ১০ আগস্ট ২০১৫ তারিখ ০৪৩০ ঘটিকায় ধর্মদাহ নুপুল পাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৭১ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ১,০৬,৫০০/-টাকা।

ঘ।  অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি ০৯ আগস্ট ২০১৫ তারিখ ১২৩০ ঘটিকায় লাদেনের চর নামক স্থানে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজার মূল্য ২৪,০০০/-টাকা।
ঙ। সব©মোট সিজার মূল্য = ৩,৬৫,৩০০/-

 
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০৯ আগস্ট ২০১৫ তারিখ ১২০০ ঘটিকা হতে ১০ আগস্ট ২০১৫ তারিখ ১২০০ ঘটিকা পর্যন্ত  নিম্নবর্ণিত টাকার রাজস্ব আদায় হয় :

ক।   অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে ০৩ টি মহিষ করিডোর করে, যার রাজস্ব মূল্য ১,৫০০/-টাকা।