১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শৈলমারী বিওপি'র বিপি নং ১৩০/৩-এস এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ১৫ বিএসএফ খানজিপুর ক্যাম্পের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। অবৈধভাবে অনুপ্রবেশ রোধ।
খ। কাটাতারের বেড়া কর্তন না করা।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর বিওপি'র বিপি নং ১৪৭/৩-এস এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ৪৩ বিএসএফ ভারুলপাড়া ক্যাম্পের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। চোরাচালান প্রতিরোধ করা।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। নারী ও শিশুপাচার রোধ।
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২০ আগস্ট ২০১৫ তারিখ ২২০০ ঘটিকা হতে ২১ আগস্ট ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
ক। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর বিওপি ২১ আগস্ট ২০১৫ তারিখ ০৩৩০ ঘটিকায় মাথাভাঙ্গা নদীরপাড় নামক স্থানে অভিযান চালিয়ে ৪০ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৬০,০০০/-টাকা।
খ। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ধর্মদাহ বিওপি ২১ আগস্ট ২০১৫ তারিখ ০৩০০ ঘটিকায় গরুরা মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ৪৭ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৭০,৫০০/-টাকা।
গ। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি ২১ আগস্ট ২০১৫ তারিখ ০৩৩০ ঘটিকায় পদ্মারচর নদীর পাড় নামক স্থানে অভিযান চালিয়ে ৬০ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৯০,০০০/-টাকা।
ঘ। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি ২০ আগস্ট ২০১৫ তারিখ ২১০৫ ঘটিকায় চাইডোবা নদীরপাড় নামক স্থানে অভিযান চালিয়ে ৭৭ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ১,১৫,৫০০/-টাকা।
ঙ। সব©মোট সিজার মূল্য = ৩,৩৬,০০০/-
শূন্য