প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদন: ২৯ আগস্ট ২০১৫
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর পোষ্ট এর বিপি নং ৮৪/২-এস এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ৪৩ বিএসএফ ফরাজিপাড়া ক্যাম্পের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। চোরাচালান প্রতিরোধ করা।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। নারী ও শিশুপাচার রোধ।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ধর্মদাহ বিওপি'র বিপি নং ১৪৭/১৩-আর এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ৪৩ বিএসএফ দহখোলা ক্যাম্পের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। মাদকদ্রব্য পাচার রোধ।
খ। অবৈধভাবে অনুপ্রবেশ রোধ।
সিজার প্রতিবেদন: ২৯ আগস্ট ২০১৫
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৮ আগস্ট ২০১৫ তারিখ ২২০০ ঘটিকা হতে ২৯ আগস্ট ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শেওড়াতলা বিওপি ২৯ আগস্ট ২০১৫ তারিখ ০৪৩০ ঘটিকায় বর্ডারপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৪.৫০০ গ্রাম গাঁজা ও ০১ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ১৭,২৫০/-টাকা।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ আশ্রায়ন বিশেষ ক্যাম্প ২৮ আগস্ট ২০১৫ তারিখ ২২৫৫ ঘটিকায় মুন্সিগঞ্জ নদীরপাড় নামক স্থানে অভিযান চালিয়ে ৫৩ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৭৯,৫০০/-টাকা।
৩। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী বিওপি ২৮ আগস্ট ২০১৫ তারিখ ১১৪৫ ঘটিকায় পদ্মা নদীরপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ১১৫ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজার মূল্য ৪৬,০০০/-টাকা।
৪। সব©মোট সিজার মূল্য = ১,৪২,৭৫০/-
করিডোর প্রতিবেদন: ২৯ আগস্ট ২০১৫
শূন্য