সীমান্তে বসবাসরত জনগণের মধ্যে সীমান্ত হত্যা বন্ধ, মাদকদ্রব্য চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ এর ব্যাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা
১৬ আগস্ট ২০১৫ তারিখ সকাল ১১০০ ঘটিকা হতে ১৩০০ ঘটিকা পর্যন্ত ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধীনস্থ বাজিতপুর বিওপি সদরে সীমান্তে বসবাসরত জনগণের মধ্যে মাদকদ্রব্য চোরাচালান, নারী ও শিশুপাচার এর ব্যাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল হ্লা হেন মং, সেক্টর কমান্ডার, কুষ্টিয়া সেক্টর। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার, মেহেরপুর উপজেলা, ভারপ্রাপ্ত কমকর্তা মেহেরপুর থানা, বাজিতপুর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারে সীমান্তবর্তী এলাকার জনগণের মধ্যে সীমান্ত অপরাধ যেমন সীমান্ত হত্যা, মাদক ও চোরাচালান রোধ এবং নারী ও শিশুপাচার রোধ সম্পর্কে মতবিনিময় হয় এবং অপরাধ বন্ধে এলাকার জনগণকে প্রেষণা প্রদান করা হয়। পরবর্তীতে প্রধান অতিথি বলেন যে, সীমান্ত অপরাধ রক্ষায় বিজিবি নিরলস কাজ করে যাচ্ছে, জনগণের সহযোগিতা পেলে এ সকল অপরাধ নির্মূল করা আরো সহজতর হবে।



