Pages

Saturday, July 11, 2015

 
১।   অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী বিওপি'র বিপি নং ১৫৭/৩-এস এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ৪৩ বিএসএফ  ব্যাটালিয়নের চরচরভদ্রা কোম্পানীর সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

ক।  চোরাচালান প্রতিরোধ করা।
খ।  মাদক দ্রব্য পাচার রোধ।
গ।  নারী ও শিশু পাচার রোধ।

২।   অত্র ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর কোম্পানীর বিপি নং ১৪৮/১-এস এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ৪৩ বিএসএফ  ব্যাটালিয়নের নিউ শিকারপুর ক্যাম্পের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

ক।  চোরাচালান প্রতিরোধ করা।
খ।  মাদক দ্রব্য পাচার রোধ।
গ।  নারী ও শিশু পাচার রোধ।



৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১১ জুলাই ২০১৫ তারিখ ২২০০ ঘটিকা হতে ১২ জুলাই ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত  নিম্নবর্ণিত সিজার হয়:

ক। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ আলীনগর বিশেষ ক্যাম্প বাহিরমাদী মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১১৩ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ১,৬৯,৫০০/-টাকা।

খ। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি মোহাম্মদপুর বাজার নামক স্থানে অভিযান চালিয়ে ০৪ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজার মূল্য ১,৬০০/-টাকা।

গ। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল বিওপি রংমহল মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১১ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ১৬,৫০০/-টাকা।

ঘ।    সব©মোট সিজার মূল্য = ১,৮৭,৬০০/-
 


৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১১ জুলাই ২০১৫ তারিখ ১২০০ ঘটিকা হতে ১২ জুলাই ২০১৫ তারিখ ১২০০ ঘটিকা পর্যন্ত  নিম্নবর্ণিত টাকার রাজস্ব আদায় হয় :

ক।   অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ইছাখালী ও উদয়নগর বিওপি দাড়িয়াপুর ও মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে  ০৯ ‍টি গরু ও ১৮ টি মহিষ করিডোর করে, যার রাজস্ব মূল্য ১৩,৫০০/-টাকা।