Pages

Friday, July 10, 2015

সীমান্তে বসবাসরত জনগণের মধ্যে সীমান্ত হত্যা বন্ধ, মাদকদ্রব্য চোরাচালান, নারী শিশু পাচার রোধ এর ব্যাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা

    মাদকদ্রব্য চোরাচালান, নারী শিশু পাচার রোধ ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধীনস্থ দাড়িয়াপুর বিওপি কমান্ডার শুক্রবার মসজিদে এলাকার জনগণের সাথে একটি মতবিনিময় সভা করেন।উক্ত সভায় এলাকার চেয়ারম্যান, মেম্বার, পুলিশ, আনসার প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিওপি কমান্ডার বলেন, সীমান্তবর্তী এলাকার জনগণ সচেতন হলে সীমান্ত হত্যা, মাদক চোরাচালান রোধ এবং নারী শিশু পাচার বন্ধ করা সম্ভব।তিনি আরো বলেন, সীমান্ত অপরাধ রক্ষায় বিজিবি নিরলস কাজ করে যাচ্ছে, জনগণের সহযোগিতা পেলে সকল অপরাধ নির্মূল করা আরো সহজতর হবে