১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল বিওপি'র বিপি নং ১৩৫/১-এস এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ১৫ বিএসএফ ব্যাটালিয়নের রংপুর (বুড়েপোতা মাঠ) ক্যাম্পের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। নারী ও শিশু পাচার রোধ।
খ। মাদক দ্রব্য পাচার রোধ।
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০৪ জুলাই ২০১৫ তারিখ ২২০০ ঘটিকা হতে ০৫ জুলাই ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
ক। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ইছাখালী বিওপি ইছাখালী মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১৪৯ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজার মূল্য ৫৯,৬০০/-টাকা।
খ। সর্ব©মোট সিজার মূল্য = ৫৯,৬০০/-
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০৪ জুলাই ২০১৫ তারিখ ১২০০ ঘটিকা হতে ০৫ জুলাই ২০১৫ তারিখ ১২০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত টাকার রাজস্ব আদায় হয় :
ক। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে ১২ টি মহিষ করিডোর করে, যার রাজস্ব মূল্য ৬,০০০/-টাকা।
