৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৮ জুলাই ২০১৫ তারিখ ২২০০ ঘটিকা হতে ১৯ জুলাই ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
ক। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি আতারপাড়া পদ্মারপাড় নামক স্থানে অভিযান চালিয়ে ৬৬ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৯৯,০০০/-টাকা।।
খ। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বাজিতপুর বিওপি'র সীমান্ত পিলার ১১৭ হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ০২ বোতল ফেন্সিডিল, ০১ টি ডিসকভার মোটর সাইকেল, ০২ টি স্যামসাং ও এজটেল মোবাইলসেট, ০৩ টি সীম এবং বাংলাদেশী নগদ ১,১৩০/-টাকাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে, যার সিজার মূল্য ১,৫৬,৭৯০/-। আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানা- (১) মোঃ সোহরাফ (২৫), পিতা-সুজন শেখ শাকিল আহমেদ, (২) সঞ্জু (২২), পিতা-কামরুল আলম, ০২ জনের গ্রাম-মেহেরপুর নতুনপাড়া ১নং ওয়ার্ড (৩) মোঃ তারিক (২৮), পিতা-চাদ আলী, গ্রাম-জাদবপুর এবং তিনজনের পোষ্ট+থানা+জেলা- মেহেরপুর। আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে মেহেরপুর থানায় সোপর্দ করা হয়েছে, যার মামলা নং ১৯ তারিখ ১৯ জুলাই ২০১৫।
গ। সব©মোট সিজার মূল্য = ২,৫৫,৭৯০/-