১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ আশ্রায়ন বিশেষ ক্যাম্প ১৫ মার্চ ২০১৬ সময় ১০১০ ঘটিকায় মুন্সিগঞ্জ প্রাইমারী স্কুল মাঠ নামক স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। অবৈধ পথে গরু ও মহিষ আমদানী না করা।
খ। মাদকদ্রব্য ও চোরাচালান পাচার রোধ।
গ নারী ও শিশু পাচার রোধ।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ জামালপুর বিওপি ১৫ মার্চ ২০১৬ সময় ১৬০০ ঘটিকায় জামালপুর মসজিদ মাঠ নামক স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। অবৈধ সীমান্ত পারাপার রোধ।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। নারী ও শিশু পাচার রোধ।
সিজার প্রতিবেদন: ১৬ মার্চ ২০১৬
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৫ মার্চ ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১৬ মার্চ ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বিলগাথুয়া বিওপি ১৫ মার্চ ২০১৬ তারিখ ১৫৩০ ঘটিকায় চড়ই মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ৩৭ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৫৫,৫০০/- টাকা।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি ১৬ মার্চ ২০১৬ তারিখ ০৪০০ ঘটিকায় ছাইডোবা মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ৩২ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৪৮,০০০/- টাকা।
৩। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মহিষকুন্ডি কোম্পানী ১৫ মার্চ ২০১৬ তারিখ ১২০০ ঘটিকায় রাজধানীর মোড় নামক স্থানে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা আটক করে, যার সিজার মূল্য ৩৫০/- টাকা।
৪। সর্বমোট সিজার মূল্য = ১,০৩,৮৫০/-
করিডোর প্রতিবেদন: ১৬ মার্চ ২০১৬
-শূন্য-

