মতবিনিময় সভাঃ ২৪ ফেব্রুয়ারি ২০১৬
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কাথুলী কোম্পানী ২৩ ফেব্রুয়ারি ২০১৬ সময় ১৭০০ ঘটিকায় কুতুবপুর তিন রাস্তার মোড় নামক স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
[
ক। অবৈধ ভাবে সীমান্ত পারাপার রোধ।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। অবৈধ ভাবে সীমান্ত এলাকায় জমির ঘাস কাটতে না যায়।
প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদনঃ ২৪ ফেব্রুয়ারি ২০১৬
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর পোষ্ট ২৩ ফেব্রুয়ারি ২০১৬ সময় ০৯৩০ ঘটিকায় বিপি নং-৮৪/২-এস এর নিকট বিজিবি'র এর আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের ফরাজীপাড়া ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। অবৈধ সীমান্ত পারাপার রোধ।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। নারী ও শিশু পাচার রোধ।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর বিওপি ২৩ ফেব্রুয়ারি ২০১৬ সময় ০৮৪৫ ঘটিকায় বিপি নং-১৪৭/৩-এস এর নিকট বিজিবি'র এর আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৩৯ বিএসএফ ব্যাটালিয়নের ভারুলপাড়া ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। অবৈধ সীমান্ত পারাপার রোধ।
খ। মাদকদ্রব্য পাচার রোধ।
গ। নারী ও শিশু পাচার রোধ।
সিজার প্রতিবেদন: ২৪ ফেব্রুয়ারি ২০১৬
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ২৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ আলীনগর বিশেষ ক্যাম্প ২৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ২১৩০ ঘটিকায় বাবলা তালতলা নামক স্থানে অভিযান চালিয়ে ৩৩ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ৪৯,৫০০/- টাকা।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নরগ পোষ্ট ২৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ২১০০ ঘটিকায় ডিগ্রীর চর নামক স্থানে অভিযান চালিয়ে ১৬ বোতল বিদেশী মদ ও ২০ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজার মূল্য ৩২,০০০/- টাকা।
৩। সর্বমোট সিজার মূল্য = ৮১,৫০০/-
করিডোর প্রতিবেদন: ২৩ ফেব্রুয়ারি ২০১৬
-শূন্য-