Pages

Friday, March 11, 2016

মতবিনিময় সভাঃ ১১ মার্চ ২০১৬

১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী বিওপি ১০ মার্চ ২০১৬ সময় ১৭৩০ ঘটিকায় বাংলা বাজার নামক স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ


ক। অবৈধ সীমান্ত পারাপার রোধ।

খ। মাদকদ্রব্য পাচার রোধ।

গ। চোরাচালানের সাথে জড়িত না থাকা।

প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদনঃ ১১ মার্চ ২০১৬

১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বিলগাথুয়া বিওপি ১০ মার্চ ২০১৬ সময় ০৯০০ ঘটিকায় বিপি নং-১৪৯ এর নিকট বিজিবি'র এর আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৩৯ বিএসএফ ব্যাটালিয়নের রানীনগর ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

 

ক।    অবৈধ সীমান্ত পারাপার রোধ।

খ।    মাদকদ্রব্য পাচার রোধ।

গ।    নারী ও শিশু পাচার রোধ।

 

২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ তেতুলবাড়ী বিওপি ১০ মার্চ ২০১৬ সময় ১০০০ ঘটিকায় বিপি নং-১৩৯/১-এস এর নিকট বিজিবি'র এর আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৩৯ বিএসএফ ব্যাটালিয়নের বেতরামচন্দ্রপুর ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

 

ক।    অবৈধ সীমান্ত পারাপার রোধ।

খ।    অবৈধভাবে গরু আনায়ন না করা।

গ।    শূন্য লাইন এলা্কায় ঘাস না কাটা।

 ৩। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রুদ্রনগর বিওপি ১০ মার্চ ২০১৬ সময় ১৭৩০ ঘটিকায় বিপি নং-১২৬ এর নিকট বিজিবি'র এর আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ১৫ বিএসএফ ব্যাটালিয়নের ভাটুপাড়া ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

 

ক।    চোরাচালান প্রতিরোধ করা।

খ।    মাদকদ্রব্য পাচার রোধ।

 

সিজার প্রতিবেদন: ১১ মার্চ ২০১৬

৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১০ মার্চ ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১১ মার্চ ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:

 

১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ তেতুলবাড়ী বিওপি ১০ মার্চ ২০১৬ তারিখ ২১৩০ ঘটিকায় মথুরাপুর মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১৪ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য ২১,০০০/- টাকা।

 

২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর কোম্পানী ১০ মার্চ ২০১৬ তারিখ ১৭৩০ ঘটিকায় গরুরা রাস্তার উপর অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে, যার সিজার মূল্য ২০,০০০/- টাকা। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ও ঠিকানা- মোঃ টিটু (৪০), পিতা-আক্কাস আলী, গ্রাম-গোপালপুর, পোষ্ট-ডাংমরকা, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া। আটককৃত মাদক ব্যবসায়ীকে দৌলতপুর উপজেলার ভ্রাম্যমান্য আদালত কর্তৃক ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়, যার মামলা নং ৬০/২০১৬ তারিখ ১০ মার্চ ২০১৬।

 

সর্বমোট সিজার মূল্য = ৪১,০০০/-

 

করিডোর প্রতিবেদন: ১১ মার্চ ২০১৬

-শূন্য-