প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদনঃ ০৯ অক্টোবর ২০১৬
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি ০৮ অক্টোবর ২০১৬ সময় ১০০০ ঘটিকায় বিপি নং ১৫৪/৬-এস এর নিকট বিজিবি'র আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের মধুগাড়ী ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। মাদকদ্রব্য পাচার রোধ।
খ। চোরাচালান প্রতিরোধ।
গ। নারী ও শিশু পাচার রোধ।
ঘ। অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ।
মতবিনিময় সভাঃ ০৯ অক্টোবর ২০১৬
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল বিওপি ০৮ অক্টোবর ২০১৬ সময় ১১১০ ঘটিকায় রংমহল প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে অধিনায়কের সভাপতিত্তে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। মাদকদ্রব্য পাচার রোধ।
খ। সীমান্ত বরাবর গবাদি পশু না চড়ানো।
গ। চোরাচালান প্রতিরোধ।
ঘ। নারী ও শিশু পাচার রোধ ।
ঙ। অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ।
ঙ। সীমান্ত হত্যা বন্ধ।
সিজার প্রতিবেদন ০৯ অক্টোবর ২০১৬
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০৮ অক্টোবর ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ০৯ অক্টোবর ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয় :
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শেওড়াতলা বিওপি ০৯ অক্টোবর ২০১৬ তারিখ ০১৩০ ঘটিকায় রিফুজিপাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১৫ কেজি গামাক্সিন পাউডার আটক করে, যার সিজার মূল্য = ৭,৫০০/- টাকা।

২। সর্বমোট সিজার মূল্য = ৭,৫০০/- টাকা।
করিডোর প্রতিবদন ০৯ অক্টোবর ২০১৬
-শূন্য-