Pages

Friday, October 14, 2016

প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদনঃ ১৪ অক্টোবর ২০১৬

১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ঠোটাপাড়া বিওপি ১৩ অক্টোবর ২০১৬ সময় ০৯৩০ ঘটিকায় বিপি নং ১৫৩/৬-এস এর নিকট বিজিবি'র আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের উদয়কৃষাণ ক্যাম্পর সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

ক।    মাদকদ্রব্য পাচার রোধ।
খ।    চোরাচালান প্রতিরোধ।
গ।    নারী ও শিশু পাচার রোধ।
ঘ।    অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ।

মতবিনিময় সভাঃ ১৪ অক্টোবর ২০১৬

১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর বিওপি ১৩ অক্টোবর ২০১৬ সময় ১৬৩০ ঘটিকায় কাজিপুর বিওপির মাঠ নামক স্থানে অত্র ব্যাটালিয়নের অধিনায়কের সভাপতিত্তে চেয়ারম্যান, মেম্বার, স্কুল শিক্ষক, মসজিদের ঈমাম এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক।    মাদকদ্রব্য পাচার রোধ।
খ।    সীমান্ত বরাবর গবাদি পশু না চড়ানো।
গ।    চোরাচালান প্রতিরোধ।
ঘ।    নারী ও শিশু পাচার রোধ ।
ঙ।    অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ।
ঙ।    সীমান্ত হত্যা বন্ধ।

২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ আশ্রয়ন বিশেষ ক্যাম্প ১৩ অক্টোবর ২০১৬ সময় ১৬৩০ ঘটিকায় মুন্সিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক।    মাদকদ্রব্য পাচার রোধ।
খ।    সীমান্ত বরাবর গবাদি পশু না চড়ানো।
গ।    চোরাচালান প্রতিরোধ।
ঘ।    নারী ও শিশু পাচার রোধ ।

সিজার প্রতিবেদন ১৪ অক্টোবর ২০১৬
 
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৩ অক্টোবর ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১৪ অক্টোবর ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয় :

১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ তেতুঁলবাড়ী বিওপি ১৪ অক্টোবর ২০১৬ তারিখ ০১৩০ ঘটিকায় মথুরাপুর মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ২০৪ বোতল ফেন্সিডিল আটক করে, যার সিজার মূল্য  = ৮১,৬০০/- টাকা।

​২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপি ১৪ অক্টোবর ২০১৬ তারিখ ০৫০০ ঘটিকায় আতারপাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ৭৫ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজার মূল্য  = ১,১২,৫০০/- টাকা।


৩।    সর্বমোট সিজার মূল্য = ১,৯৪,১০০/- টাকা।

করিডোর প্রতিবদন ১৪ অক্টোবর ২০১৬

-শূন্য-