Pages

Friday, August 19, 2016

প্রতিপক্ষের সাথে সৌজন্যমূলক সাক্ষাতকার প্রতিবেদনঃ ১৯ আগস্ট ২০১৬
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল বিওপি ১৮ আগস্ট ২০১৬ সময় ১০০০ ঘটিকায় বিপি নং ১৩৬/৫-এস এর নিকট বিজিবি'র আহবানে বাংলাদেশের অভ্যন্তরে ৩৯ বিএসএফ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্পের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

ক।    মাদকদ্রব্য পাচার রোধ।
খ।    কাটাতারের বেড়া কর্তন না করা।
গ।    গবদি পশু সীমান্ত বরাবর না চড়ানো।
ঘ।    সীমান্তবর্তী এলাকায় ঘাস কাটতে না যাওয়া ।

মতবিনিময় সভাঃ ১৯ আগষ্ট ২০১৬


১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ আলীনগর বিশেষ ক্যাম্প ১৮ আগষ্ট ২০১৬ সময় ১৭০০ ঘটিকায় আলীনগর প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ

ক।    মাদকদ্রব্য পাচার রোধ।
খ।    সীমান্ত বরাবর গবাদি পশু না চড়ানো।
গ।    অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ।
ঘ্    নারী ও শিশু পাচারা রোধ ।

সিজার প্রতিবেদন: ১৯ আগস্ট ২০১৬

৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৮ আগস্ট ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১৯ আগস্ট ২০১৬ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয় :

১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ আলীনগর বিশেষ ক্যাম্প ১৯ আগস্ট ২০১৬ তারিখ ০১৩০ ঘটিকায় পল্টির মোড় নামক স্থানে অভিযান চালিয়ে ২০ কেজি কারেন্ট জাল আটক করে, যার সিজার মূল্য = ১,০০,০০০/- টাকা।

​২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চিলমারী কোম্পানী ১৯ আগস্ট ২০১৬ তারিখ ০২৩০
​ মরারপাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ইলম্যাক ট্যাবলেট ২০০০ পিস = ১,০০,০০০ টাকা, ডেক্সোনা ট্যাবলেট ৩০০০ পিস =১,৫০,০০০ টাকা আটক করে, যার সিজার মোট মূল্য = ২,৫০,০০০/- টাকা।

​৩।     সর্বমোট সিজার = ৩,৫০,০০০/- টাকা।