১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শৈলমারী বিওপি ০৫ অক্টোবর ২০১৫ সময় ১৬০০ ঘটিকায় বিপি নং ১৩০/৩ এস এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি'র আহবানে ১৫ বিএসএফ ব্যাটালিয়নের খানজিপুর ক্যাম্পের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় । সৌজন্য সাক্ষাতে নিম্নবর্ণিত বিষয় আলোচনা হয়ঃ
ক। মাদকদ্রব্য পাচার রোধ।
খ। নারী ও শিশু পাচার রোধ।
গ। অবৈধ অনুপ্রবেশ রোধ।
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০৫ অক্টোবর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা হতে ০৬ অক্টোবর ২০১৫ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত সিজার হয়:
১। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শৈলমারী বিওপি ০৫ অক্টোবর ২০১৫ তারিখ ১৩২০ ঘটিকায় মোল্লা পাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ১৪ বোতল ফেন্সিডিল,০১ টি বাইসাইকেলসহ মোঃ মিসরাইল হোসেন (২৫), পিতাঃ মৃত মোসলেম উদ্দিন গ্রামঃ আমলা সদরপুর পোষ্টঃ আমলা থানাঃ মিরপুর জেলাঃ কুষ্টিয়াকে আটক করে, যার সিজারমূল্য ১০,৬০০/- টাকা ।
২। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল বিওপি ০৫ অক্টোবর ২০১৫ তারিখ ২১০০ ঘটিকায় খেজুর বাগান নামক স্থানে অভিযান চালিয়ে ০৮ বোতল বিদেশী মদ আসামী আটক করে, যার সিজারমূল্য ১২,০০০/- টাকা ।
৩। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী বিওপি ০৬ অক্টোবর ২০১৫ তারিখ ০২০০ ঘটিকায় আকন্দপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজারমূল্য ৪৫,০০০/- টাকা ।
৪। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ধর্মদাহ বিওপি ০৬ অক্টোবর ২০১৫ তারিখ ০৫৩০ ঘটিকায় বরুলিয়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ৯৮ বোতল বিদেশী মদ আটক করে, যার সিজারমূল্য ১,৪৭,০০০/- টাকা ।
৫। সব©মোট সিজার মূল্য = ২,১৪,৬০০/-
-শূন্য-


