Pages

Tuesday, April 18, 2017

কুষ্টিয়া সীমান্তে বিজিবি'র মতবিনিময় সভা।

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন বিলগাথুয়া (বিলগাথুয়া হাইস্কুল সম্মেলন কক্ষ) সীমান্তে ১৮ এপ্রিল ২০১৭ তারিখ ১১৩০ ঘটিকায় মতবিনিময় সভা ও বই বিতরণের আয়োজন করে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। উক্ত মতবিনিময় সভা ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোহাম্মদ শহীদুল ইসলাম, পিএসসি, অধিনায়ক, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, স্কুল শিক্ষক, বিলগাথুয়া হাইস্কুলের ছাত্র/ছাত্রীবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। উক্ত সভায় সীমান্তবর্তী এলাকার জনগণের মধ্যে সীমান্ত অপরাধ যেমন অবৈধভাবে সীমান্ত অতিক্রম, মাদক ও চোরাচালান রোধ, নারী ও শিশু পাচার রোধ সম্পর্কে মতবিনিময় করা হয় এবং নতুন প্রজন্মের ছাত্র/ছাত্রীদের অপরাধ বন্ধে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বই বিতরণ করা হয়। পরবর্তীতে প্রধান অতিথি বলেন, আমাদের এ ধরণের কর্মসূচী ভবিষ্যতেও অব্যাহত থাকবে।